মাইভিসা ২.০ আপগ্রেডের পর ব্যক্তিগত ব্যবহারিক অভিজ্ঞতা।

গত ১লা আগস্ট ২০২৫ তারিখে মালয়েশিয়ার ই-ভিসা আবেদনের সাইটে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং অফিসিয়ালি এই পরিবর্তনের নাম দেয়া হয় “MyVisa 2.0 System”। নতুন সিস্টেমের ইন্টারফেস হয়েছে আধুনিক, গোছানো এবং AI প্রযুক্তি-সংযুক্ত, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করবে আরও স্মার্ট ও নিরাপদ। ব্যবহার করতে গিয়ে বেশ কিছু নতুন ফিচার, সুবিধা ও সীমাবদ্ধতা সামনে এসেছে।

🔐 লগইন

এখন থেকে প্রত্যেকবার লগইন করতে রেজিস্টার্ড ই-মেইলে OTP যাবে।

সুবিধা: হ্যাকিং-এর সম্ভাবনা কমেছে, যদিও আগেও এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

অসুবিধা: আগের মতো যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে শুধু আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা করা যাবে P-এর জন্য মেইলের অ্যাক্সেস থাকতে হবে। টেম্পোরারি মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরির সুযোগ নেই। পরবর্তীতে লগইন করতে OTP দরকার হবে, যা টেম্পোরারি মেইলে পাওয়া সম্ভব নয়।

📂 ক্যাটাগরি বিভাজন

আগের সিস্টেমে নতুন অ্যাপ্লিকেশনে ঢোকার পর সকল ভিসার ধরণ (Tourist, Student, Expatriate, Medical) একসাথে দেখাতো। এখন সেই ক্যাটাগরিগুলো দুটি ভাগে বিভক্ত হয়েছে — With Reference এবং Without Reference।

ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট সুবিধা বা অসুবিধা পরিলক্ষিত হয়নি।

📝 ফরম পূরণ:

এখন থেকে পাসপোর্টের ডাটা পেজ আপলোড করলেই সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্য (নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ, ইস্যু ও মেয়াদোত্তীর্ণ তারিখ ইত্যাদি) স্বয়ংক্রিয়ভাবে ফরমে বসে যায়।

সুবিধা: টাইপ করে বারবার চেক করার প্রয়োজন নেই। ভুল হবার সম্ভাবনা কম, এবং সময় সাশ্রয় হয়।

অসুবিধা: মোবাইল দিয়ে তোলা ছবি বা স্ক্যানিং হালকা অস্পষ্টতা থাকলে ফাইলটি গ্রহণ করে না।

📸 ছবি আপলোড

নতুন প্রযুক্তিতে ছবি আপলোডে যোগ হয়েছে নতুন মাত্রা—রেজ্যুলেশন, রেস্ট্রিকশন এবং AI দ্বারা উপযুক্ততা যাচাই।

সুবিধা: সেলফি, ভুল ব্যাকগ্রাউন্ড, ভুল সাইজ ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে গ্রহন করে না।

অসুবিধা: AI কখনো কখনো সঠিক ছবিও রিজেক্ট করে। কম আলো বা শেড যুক্ত ছবিতে সমস্যা করে। নারীদের হিজাব পরিহিত ছবিও মাঝেমধ্যে আটকে দেয়।

📊 স্ট্যাটাস ট্র্যাকিং

নতুন সিস্টেমে রয়েছে রিয়েল টাইম স্ট্যাটাস আপডেট এবং অটো ই-মেইলে নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থা।

সুবিধা: পেমেন্ট সাবমিশনের পর অটোমেটিক মেইলে রসিদ চলে আসে। ভিসার অবস্থা জানতে শুধু ই-মেইল চেক করলেই হয়। রিজেকশন হলে নির্দিষ্ট কারণ জানা যেতে পারে।

অসুবিধা: মাঝে মাঝে নোটিফিকেশন দেরিতে আসে বা স্প্যামে চলে যায়।

📄 ডকুমেন্ট সিস্টেম

পাসপোর্ট, ছবি, ফ্লাইট ডিটেইলস ইত্যাদি AI দ্বারা অটো-ভ্যালিডেট করা হয়। আগে টুরিস্ট ভিসার ক্ষেত্রে Previous Visa Upload অপশন ছিল, যা নতুন সিস্টেমে বাদ দেওয়া হয়েছে।

সুবিধা: যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। একটি অপশন কমেছে মানে একটি ঝামেলা কমেছে।

অসুবিধা: AI অনেক সময় অতিরিক্ত কড়া হয়ে ডকুমেন্ট রিজেক্ট করে, যদিও তা গ্রহণযোগ্য ছিল।

সার্বিকভাবে, MyVisa 2.0 প্রযুক্তিগত সুবিধা ও ডিজিটাল নিরাপত্তায় একটি বড় পরিবর্তন এনেছে। তবে নতুন ব্যবহারকারীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ, এবং সময়ের সাথে অভ্যস্ত হয়ে উঠবে বলে আশা করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top